Libya: অবিশ্বাস্য! একটি ঝড়ে ২০০০০ মৃত্যু, নিখোঁজ অসংখ্য! দুর্যোগের রাক্ষুসে থাবার নীচে গোটা শহর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর গতিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রথমে ২০০০, পরে ৫০০০, তার পরে ১০০০০! এখন গতিপ্রকৃতি যেদিকে তাতে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছুঁই-ছুঁই বলেই আশঙ্কা। এর মধ্যে বিদেশি আছেন ৪০০ জন। ক্লাইমেট চেঞ্জ যে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে, সেটা ক্রমে অনুভূত হচ্ছে। এখন পৃথিবী জুড়ে কোনও না কোনও দেশের কোনও না কোনও অংশে লেগেই থাকে প্রাকৃতিক দুর্যোগ। এখন যেমন লিবিয়ায় চলছে ঝড়ের ভয়ংকর নাচনকোঁদন। জলস্রোতে ভেসে গিয়েছে পুরো এলাকাই! লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) মুখপাত্র আহমেদ মিসমারি…

