Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা হঠাৎ বদলি, কয়লা–গরুপাচারের তদন্তে ধোঁয়াশা
সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা হঠাৎ বদলি, কয়লা–গরুপাচারের তদন্তে ধোঁয়াশা

দু’‌দিন আগেই বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, মোদীজি জোরদার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। আর আজ, বৃহস্পতিবার সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তাকে বদল করা হল। এই খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। কারণ বদলি হওয়া যুগ্ম অধিকর্তা এন বেণুগোপাল গরুপাচার এবং কয়লার দুর্নীতির তদন্তে যুক্ত ছিলেন। সেক্ষেত্রে এবার এইসব দুর্নীতির তদন্ত শ্লথ হবে বলে মনে করা হচ্ছে। যা নিয়ে শোরগোল পড়েছে। এদিকে কলকাতা জোনের নতুন যুগ্ম অধিকর্তা এসে পৌঁছেছেন।…

Read More