Emergency Alert: হঠাৎ ফোনে বিকট শব্দে সতর্কবার্তা? আতঙ্কিত হবেন না, শুরু হচ্ছে ভারতের নিজস্ব দুর্যোগ সতর্কতা ব্যবস্থা
Emergency Alert: ২ মে থেকে চালু হচ্ছে সেল ব্রডকাস্ট ভিত্তিক দুর্যোগ সতর্কতা ব্যবস্থা। মোবাইলে তাৎক্ষণিক অ্যালার্ট, জিও-টার্গেটেড বার্তা—জানুন কীভাবে কাজ করবে এবং পরীক্ষামূলক বার্তায় কী দেখবেন। ভারত ২ মে একটি মোবাইল-ভিত্তিক দুর্যোগ যোগাযোগ ব্যবস্থা চালু করতে চলেছে, যার লক্ষ্য প্রায় রিয়েল-টাইমে জরুরি সতর্কবার্তা সরাসরি নাগরিকদের ফোনে পৌঁছে দেওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপস্থিতিতে এই সিস্টেমের উদ্বোধন করবেন। এই প্ল্যাটফর্মটি টেলিকমিউনিকেশন দফতর (DoT) এবং জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA)-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এই ব্যবস্থার মূল অংশ…

