স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ! বিচ্ছেদের মামলায় শেফ কুণাল কাপুরের পক্ষেই রায় আদালতের
স্ত্রীর অত্যাচারে জর্জরিত। বিবাহ-বিচ্ছেদের মামলায় মাস্টার শেফ কুণাল কাপুরের পক্ষেই রায় দিল আদালত। এই রায়ে স্ত্রীর মানসিক অত্যাচারের হাত থেকে মুক্তি পেলেন এই মাস্টার শেফ। স্বামীর প্রতি অভাব্য আচরণ, অপমান অসম্মানের জন্য স্ত্রীর থেকে বিবাহ-বিচ্ছেদ চেয়ে মামলা করেছিলেন কুণাল। এমনকি শুনানি চলাকালীনও কুণাল কাপুরের সঙ্গে খারাপ আচরণ করেন তাঁর স্ত্রী। যেটা অপরাধযোগ্য বলেই মনে করছে আদালত। মঙ্গলবার তাই বিচারপতি সুরেশ কুমার কাইত ও বনশল কৃষ্ণ বনশলের ডিভিশন বেঞ্চ কুণাল কাপুরের বিবাহ-বিচ্ছেদের আবেদনে সিলমোহর দিয়েছে। সেলিব্রিটি শেফ হিসাবে বেশ জনপ্রিয়…

