WB Dengue Update: অক্টোবর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ১৭৫৩! মিথ্যাচারের উপরে সরকার চলছে, সরব বিজেপি
মৈত্রেয়ী ভট্টাচার্য: রাজ্যে ডেঙ্গি বাড়ছে দ্রুত গতিতে। ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। আক্রান্তের সংখ্যা ২ নভেম্বর পর্যন্ত ৪৮,০৫৭। কিন্তু কেন্দ্রের সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল-এর ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী অক্টোবর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৭৫৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের তথ্য ঠিক নয় বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। এই অভিযোগ বেশ পুরনো। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতায় এসে অভিযোগ করেন, রাজ্যে সরকার ডেঙ্গি তথ্য দিচ্ছে না। উল্টো রাজ্য সরকারে দাবি ছিল,…

