চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট পুরস্কার অর্থ কত? বিজয়ী দল পাবে কত টাকা? চমকে দেওয়ার মতো অঙ্ক
দুবাই: আট বছর পর ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। ২০১৭ সালের পর ফের বসছে আইসিসি-র এই মেগা ইভেন্ট। যা এক সময় মিনি বিশ্বকাপ নামে পরিচিত ছিল। আট দল নামছে ট্রফি জয়ের প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্য কত? চ্যাম্পিয়ন দলই বা কত টাকা পাবে? চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা। রানার আপ হবে যে দল, তারা পাবে ১.১২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯ কোটি…

