বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে কারা জড়িত? খুনের মাস্টারমাইন্ড কে বা কারা? মোটিভই বা কী? উত্তর খুঁজছে পুলিশ। গোটা বিষয়টির নেপথ্যে গভীর ষড়যন্ত্র, মনে করছেন তদন্তকারীরা। খুনের সঙ্গে জড়িত স্থানীয় দুষ্কৃতীরা, খুনিদের তারাই তথ্য দিয়ে সাহায্য করেছে, খবর পুলিশ। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ খুনে দুটি বাইকই উদ্ধার, খবর পুলিশ সূত্রে। দ্বিতীয় বাইকটি বারাসাত ১১ নম্বর রেলগেটের কাছ থেকে উদ্ধার। প্রথম বাইকটি গতকালই এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের কাছ থেকে উদ্ধার হয়। যে গাড়ি দিয়ে চন্দ্রনাথের গাড়ি…

