হোয়াটসঅ্যাপে বিরাট বদল! নম্বর ছাড়াই করুন চ্যাট, এখনই দেখে নিন নতুন ‘সিক্রেট সেটিং’
WhatsApp Update: হোয়াটসঅ্যাপ নতুন ইউজারনেম ফিচার আনছে। এখন নম্বর গোপন রেখেই চ্যাট করা যাবে। সুরক্ষার জন্য এতে বিশেষ পিন কোড থাকবে। এই সপ্তাহ থেকেই নাম বুকিং শুরু হচ্ছে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোয়াটসঅ্যাপের নতুন আপডেট। এখন থেকে নম্বর শেয়ার না করেই করা যাবে চ্যাট। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এমনটাই জানা যাচ্ছে। এবার প্রশ্ন উঠছে, নম্বর শেয়ার না করে কীভাবে চ্যাট করা সম্ভব হবে? তার জন্যই হোয়াটস অ্যাপ নিয়ে আসছে ইউনিক ইউজারনেম। ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো একটি ইউনিক ইউজারনেম বেছে নিতে পারবেন।…

)