Cloudflare Outage: শুরু বিশ্বযুদ্ধ? অজানা শত্রুর আক্রমণে বিশ্ব জুড়ে ভেঙে পড়ল ইন্টারনেট! মাস্কের আর্তনাদ, আমরা আক্রান্ত…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার ভারত এবং বিশ্বের বিভিন্ন স্থানে প্ল্যাটফর্ম ‘X’ ডাউন। অর্থাত্ বন্ধ। বন্ধ চ্যাটজিপিটি। স্ন্যাপচ্যাট, অ্যামাজন, হোয়াটসঅ্য়াপ, ইনস্টাগ্রাম সবকিছু ডাউন। কেউ কোনও কিছু ব্যাবহার করতে পারছে না। ব্যবহারকারীরা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের ফিড অ্যাক্সেস করতে পারছেন না। ১০০টিরও ওয়েবসাইট বন্ধ। এই বিভ্রাটটি ঘটেছে ক্লাউডফ্লেয়ার (Cloudflare)-এর একটি ত্রুটির মধ্যে, যা বিভিন্ন প্রধান ওয়েবসাইটের জন্য কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) পরিষেবা সরবরাহ করে। রিয়েল-টাইমে বিভ্রাট ট্র্যাক করা প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর (DownDetector) নিজেই সেই সময় ডাউন ছিল। টেকনোলজি থেকে মিডিয়া, ছাত্র-ছাত্রী…

