ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
নয়াদিল্লি: লোকলজ্জার ভয়ে জোড়াতালি দিয়েও সম্পর্ক টিকিয়ে রাখেন অনেকে। আবার একজন চাইলেও, অন্যজন সম্পর্ক ভাঙতে রাজি হন না। একতরফা ভাবে সম্পর্ক ভাঙলে অনেক প্রশ্নের উত্তরও অধরা থেকে যায়। সেই সমস্যার সমাধান করতে এবার পেশাদারের সাহায্য় নেওয়া যাবে। জনপ্রিয় ডেটিং পরিষেবা প্ল্যাটফর্ম এবার ‘ব্রেকআপ’ সার্ভিস শুরু করল। অর্থাৎ সম্পর্ক গড়তে নয় শুধু, সম্পর্ক ভাঙতেও সাহায্য় করবে তারা। (Breakup Officer Job) এতদিন সিনেমার পর্দায় ব্রেকআপ কনসালট্যান্টের ভূমিকায় দেখা গিয়েছে জনপ্রিয় তারকাদের। তবে শুধুমাত্র বড়পর্দায় নয়, বাস্তবেও ব্রেকআপ কনসালট্যান্টের চাকরি রয়েছে।…

