তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
সোমনাথ মিত্র, তারকেশ্বর, হুগলি: শুরু হয়েছে শ্রাবণী মেলা। আর সেই মেলাকে ঘিরেই এবার একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপির সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এসে শ্রাবণী মেলার উদ্বোধন করে গিয়েছেন। আর এবার শ্রাবণের তৃতীয় শনিবার তারকেশ্বরে এসে বাবা তারকনাথের মাথায় জল ঢাললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শ্রাবণের তৃতীয় শনিবার তারকেশ্বর মন্দির ও মন্দিরের আশেপাশের এলাকায় পুষ্পবৃষ্টি করা হয়। এদিন সপরিবারে মন্দিরে আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রথমে দুধপুকুরের জল দেন মাথায়। তারপর পুরোহিতদের সঙ্গে মন্দিরে প্রবেশ করেন তিনি। গর্ভগৃহের…

