বন্যা-বিপর্যয় কেটে গেলে পুনর্গঠনেই লেগে যাবে ২ বছর!মারাত্মক ক্ষতি হেবেইয়ে ; চিনে মৃত বেড়ে ৭৮
হেবেই (চিন) : চিনে ভয়াবহ বন্যা (China Floods) পরিস্থিতি। ২৯ জনের মৃত্যু। নিখোঁজ ১৬ জন। চিনের হেবেই প্রদেশে বন্যার জেরে এলাকায় বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে খবর দ্য গ্লোবাল টাইমস সূত্রে। বন্যা মোকাবিলার কাজ চলাকালীন যাঁরা প্রাণ হারিয়েছেন এবং বন্যায় যাঁরা মৃত তাঁদের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন হেবেই প্রদেশের প্রশাসনিক আধিকারিকরা। হেবেই প্রদেশের এক্সিকিউটিভ ভাইস গভর্নর ঝ্যাং চেংহঙ্গ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, মুষলধারায় বৃষ্টি হয়েছে এই এলাকায়। যা দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এর জেরে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে…

