Covid In China: হাসপাতালে কোভিড রোগীর স্রোত; অটোমেটিক মেশিনে চলেছে সিপিআর, ভয়ংকর পরিস্থিতি চিনে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও ঘাতক ভাইরাসে মৃতের সংখ্যা। পরিস্থিতি এমনটাই যে মৃতদেহ সত্কার করতে নাজেহাল শ্মশানগুলি। হাসপাতালগুলির পরিস্থিতি আরও খারাপ। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ট্যুইটারে এমনই কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শ্বাস নিতে অপারগ রোগীদের সিপিআর দিয়ে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা। বাধ্য হয়েতাদের সিপিআর দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে অটোমেটিক সিপিআর মেশিন। চিনের চোনকুইন শহরের একটি হাসপাতালের জরুরি বিভাগের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা…

