চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা..’
সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিক, কলকাতা : চোরবাগানকাণ্ডে আহতদের কলকাতা মেডিক্য়াল কলেজ থেকে অ্য়াপোলো হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে! মুখ্য়মন্ত্রীকে জবাব দিতে পাল্টা সাংবাদিক বৈঠক করল চিকিৎসকদের একাধিক সংগঠন। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। উৎসবের মধ্যেই ঘটে গিয়েছে ভয়ঙ্কর কাণ্ড। চোরবাগানের মণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছে ১৯ জনের। এই ঘটনায় আহতদের প্রথমে কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয়, তারপর নিয়ে যাওয়া হয়, অ্য়াপোলো হাসপাতালে। সরকারি হাসপাতাল থেকে রোগীদের সরকারের তরফেই বেসরকারি হাসপাতালে নিয়ে…

