Taslima Nasrin: ‘চুম্বন বইখানা পড়ে দেখুন মিস্টার ইউনুস’! বইমেলায় তসলিমার বই রাখায় স্টল ভাঙচুর, সরব লেখিকা…
সেলিম রেজা,ঢাকা: নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা ও বিক্রির অভিযোগে আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় অমর একুশে বইমেলায় দুর্বৃত্তরা একটি স্টল ভাঙচুর করেছে। জানা গিয়েছে, লেখিকার ‘চুম্বন’ বইটি রাখার অভিযোগে এই ঘটনা ঘটেছে। স্টলটির নাম সব্যসাচী, যা বইমেলার ১২৮ নম্বর স্টল। এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সব্যসাচীর প্রকাশক সানজানা মেহেরান বলেছেন, প্রতি বছর তিনি তসলিমা নাসরিনের বই প্রকাশ করেন এবং ঢাকায় অমর একুশে বইমেলায় বিক্রি করেন। তবে বাংলাদেশে তসলিমার উপর নিষেধাজ্ঞা থাকায় তিনি কিছু হুমকিও পেয়েছেন। তবে অতীতে…

