কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিধি ও নির্ঘণ্ট ঘোষণা সরকারের
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ে (College University) ভর্তির বিধি (Admission) ও নির্ঘণ্ট ঘোষণা সরকারের (West Bengal Governmnet)। স্নাতক স্তরে ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন। স্নাতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া। স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি: এদিন বিজ্ঞপ্তি জারি করে উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, ভর্তি চলাকালীন ক্যাম্পাসে সশরীরে হাজির হতে পারবেন না পড়ুয়ারা। আবেদনের জন্য কোনও ফি নেওয়া যাবে না। ভর্তির ফি জমা দিতে হবে অনলাইনে। কেন্দ্রীয় অনলাইনের পথ থেকে সরে এসেছে…

