ক্রিকেটের সঙ্গে অলিম্পিক্সে এবার কম্পাউন্ড আর্চারি,ভারতের পদক সম্ভাবনা আরও বাড়ল
প্রথমবার কম্পাউন্ড আর্চারদের গলায় উঠতে চলেছে অলিম্পিক পদক। অপেক্ষা আর কয়েক বছরের। বুধবার আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা জানিয়ে দেয় যে, ২০২৮-এ লস অ্যাঞ্জেলেস গেমসে অন্তর্ভুক্ত করা হচ্ছে কম্পাউন্ড আর্চারির মিক্সড টিম ইভেন্টকে। সন্দেহ নেই কম্পাউন্ড আর্চারির ক্ষেত্রে একটি সব থেকে বড় মাইলস্টোন হতে চলেছে। অলিম্পিক গেমসে তিরন্দাজি দীর্ঘদিন ধরেই মেডেল ইভেন্ট হিসেবে বিবেচিত হয়। তবে এতদিন অলিম্পিক্সে খেলা হতো শুধুমাত্র রিকার্ভ আর্চারি। রিকার্ভে ছেলে ও মেয়েদের ব্যক্তিগত বিভাগ, ছেলে ও মেয়েদের দলগত বিভাগ ও মিক্সড টিম, এই পাঁচটি ইভেন্ট খেলা…

