Antarctic: বিপদের গন্ধ! বিশ্বের সবচেয়ে হিমশীতল জায়গার তাপমাত্রা এক লাফে এতটা বাড়ল কেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্লোবাল ওয়ার্মিং এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় বিপদ। মাঝে মাঝেই কোনও না কোনও ঘটনায় সেটা বোঝা যায়। সম্প্রতি একটি ঘটনায় ফের উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিজ্ঞানীকুল। কী সেই ঘটনা? কনকর্ডিয়া গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা ২০২২ সালের মার্চে দক্ষিণ মেরুর বরফঢাকা পূর্ব দিকের মালভূমিতে এক আশ্চর্য ঘটনা নজর করেন। বিজ্ঞানীরা সেখানে এক লাফে তাপমাত্রা অনেকটা বেড়ে যাওয়ার ঘটনা লিপিবদ্ধ করেন। তাঁরা লেখেন, এ যাবৎকালে বিশ্বের কোনো আবহাওয়াকেন্দ্রের নজরে এইরকম অদ্ভুত ঘটনা পড়েনি! বিজ্ঞানীরা দেখেন, সেই দিনটিতে…

