এ রাজ্যে কংগ্রেসকে ২টি আসন ছেড়েছেন মমতা ? সাংসদের দাবি ঘিরে রাজনৈতিক তরজা
অভিজিৎ চৌধুরী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। অথচ কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে দু’টি আসন ছেড়ে দিয়েছেন বলে মন্তব্য করলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। যা নিয়ে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস ! শুরু হয়েছে তরজাও। জাতীয় স্তরে বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটে একমঞ্চে রয়েছে কংগ্রেস এবং তৃণমূল। কিন্তু, এরাজ্য়ে কি কংগ্রেস-তৃণমূল জোট হবে ? হলে কী সমীকরণে ? কে কতগুলো আসনে লড়বে ?…

