কনট্যাক্ট লেন্স কেনার পর কোন কোন অভ্যাস করতেই হবে? জানালেন চিকিৎসক
কন্ট্যাক্ট লেন্স স্বাস্থ্য সপ্তাহ প্রতি বছর আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে পালিত হয়।এই সপ্তাহটি স্বাস্থ্যকর উপায়ে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে পালন করা হয়। ২০২৫ সালের থিম “স্বাস্থ্যকর অভ্যাস মানেই সুস্থ চোখ”। দিশা আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অনন্যা গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন, কনট্যাক্ট লেন্স কেনার কিছু নির্দিষ্ট অভ্যাস নিয়মিত বজায় রাখা জরুরি। কনট্যাক্ট লেন্সের ব্যাপারে যা মনে রাখা জরুরি ১. হাত ধোবেন: আপনার হাতে প্রচুর ব্যাকটেরিয়া থাকতে পারে এবং সঠিকভাবে হাত না ধুয়ে চোখ স্পর্শ করলে গুরুতর সংক্রমণ হতে পারে।…

