Covid Case in India: বাড়ছে কোভিড! ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু; সোম-মঙ্গল জুড়ে হাসপাতালগুলিতে মক ড্রিল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার দেশ জুড়ে করোনা নিয়ন্ত্রণের মক ড্রিল হবে। কেন মক ড্রিল? আসলে প্রতিদিনই একটু-একটু করে বাড়ছে করোনা সংক্রমণ। তাই ঊর্ধ্বমুখী এই কোভিড সংক্রমণের আবহে স্বাস্থ্য মন্ত্রক দেখে নিতে চাইছে দেশ জুড়ে কতটা তৈরি হাসপাতালগুলি? গতকাল রবিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫,৩৫৭। আজ সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫,৮৮০! আর এর ফলে দেশ জুড়ে করোনার অ্যাকটিভ কেস ছাড়িয়ে গেল ৩৫ হাজারের চৌকাঠ। গত ২৪ ঘণ্টায় ১৪টি মৃত্যু ঘটেছে। এর ফলে ফ্যাটালিটি রেট দাঁড়াল ১.১৯ শতাংশ। গত…

