Bangladesh: দেশে ডামাডোলের কোনও ছাপই নেই, বড়দিনের আগেই কক্সবাজারে পর্যটকের ঢল
সেলিম রেজা, ঢাকা: লাখো পর্যটকের ভিড়ে গমগম করছে কক্সবাজার। সাপ্তাহিক ছুটি ও ১৬ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিনের ছুটিতে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। পাঁচ শতাধিক হোটেল-মোটেলের কোনো রুম খালি নেই বলে জানা গেছে। অনেক পর্যটক রুম না পেয়ে ব্যাগ-লাগেজ নিয়ে যত্রতত্র ঘুরছেন। আশানুরূপ পর্যটক আসায় এই মৌসুমে শতকোটি টাকার ব্যবসায়ের আশা করছেন হোটেল মালিকেরা। তারা বলছেন, শুক্রবার থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত হোটেল-মোটেল-গেস্টহাউস-রিসোর্ট কোথাও কোনো রুম খালি নেই। ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর ১০ শতাংশ রুম খালি…


