Fire on Ship| Bangladesh: গভীর রাতে সাগরে এলপিজিবাহী জাহাজে বিধ্বংসী আগুন, ১১ ঘণ্টার মরিয়া লড়াই কোস্টগার্ড-নৌসেনার
সেলিম রেজা| ঢাকা: বাংলাদেশের কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পশ্চিমে নোঙর করা এলপিজি বহনকারী একটি জাহাজে ভয়ংকর অগ্নিকাণ্ড। শনিবার রাত তিনটের দিকে আগুন লেগে যায় জাহাজটিতে। টানা ১১ ঘণ্টার চেষ্টায় কোস্টগার্ড সোফিয়া নামে সেই জাহাজের আগুন নিয়ন্ত্রণে এনেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩১ জন ক্রুকে। শনিবার ভোর রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলের পশ্চিমে নোঙর করা জাহাজটিতে আগুন লাগে বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। রাতে ঘটনার পরপরই খবর পেয়ে কয়েকটি জাহাজে করে আগুন নিয়ন্ত্রণ এবং ক্রুদের উদ্ধারে কাজ…

