Bangladesh General Election 2024: বাংলাদেশ নির্বাচনে হাসিনার আওয়ামী লিগের ৮৭ শতাংশ প্রার্থী-ই কোটিপতি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে কোটপতি প্রার্থীর ছড়াছড়ি। আগের চেয়ে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে অনেকটাই। আওয়ামী লিগ ও স্বতন্ত্র পার্টির মধ্যেই কোটিপতি প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। হাসিনার আওয়ামী লিগের প্রায় ৮৭ শতাংশ প্রার্থী-ই কোটিপতি। স্বতন্ত্র-র ক্ষেত্রে কোটিপটি প্রার্থী প্রায় ৪৭ শতাংশ। এরপর রয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির প্রায় ২২ শতাংশ কোটিপতি। এই কোটিপতির হিসেব হয়েছে নগদ ও ব্যাংকে জমা টাকা, শেয়ার, সঞ্চয়পত্রে বিনিয়োগ, সোনাসহ বিভিন্ন অস্থাবর সম্পদের ভিত্তিতে। জমি, বাড়ি বা ফ্ল্যাটের মতো স্থাবর সম্পত্তি…

