Durga Puja 2025 : শহরের কৃত্রিমতা ছাপিয়ে গ্রামীণ শৈলীর বার্তা! পুরুলিয়ার দুর্গাপুজোয় এক অন্য গল্প
Durga Puja 2025 : পুরুলিয়ার পারবেলিয়া নিউ সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে ব্যতিক্রমী থিম রূপান্তরের রাত্রি। পারবেলিয়ার পুজো মণ্ডপ পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার নিতুড়িয়ার পারবেলিয়া নিউ সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ এবার অভিনব ভাবনাচিন্তায় এক ব্যতিক্রমী থিমে গড়ে উঠছে। এবারের পুজোর থিম তৈরি করা রূপান্তরের রাত্রি। এই থিমের মূল ভাবনা ঘিরে রয়েছে রূপান্তরের এক সাংস্কৃতিক গল্প। যেখানে লোকশিল্প, গ্রামীণ শৈলী ও প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক তুলে ধরা হবে এক শিল্পমণ্ডিত আঙ্গিকে। মণ্ডপটি নির্মিত হচ্ছে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে।…

