Gunmen Fire: হঠাৎই মিনিবাসে উঠে হামলা বন্দুকবাজের! বারুদ ও রক্তের মধ্যেই জারি কার্ফু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকা আর বন্দুকবাজের হামলা প্রায় যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তবে এবার আর আমেরিকা নয়। এবার বন্দুকবাজের হামলা প্রাণ কাড়ল জামাইকায়। জামাইকার রাজধানী কিংস্টোনে ঘটেছে এই ঘটনা। একটি মিনিবাসের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। কিংস্টোনের রাস্তায় এক বন্দুকবাজ যাত্রীবাহী পাবলিক মিনিবাসে উঠে হঠাৎই গুলি চালাতে শুরু করে। এর জেরে অন্তত ৭ জন আহত হন। এর মধ্যে রয়েছে তিন শিশুও। কিংস্টোনের প্রত্যন্ত এলাকা সিভিউ গার্ডেন দিয়ে বাসটি যখন যাচ্ছিল তখনই এই হামলার ঘটনাটি ঘটে বলে জানা…

