গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
কলকাতা : মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমশ বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিশ্বের মানুষকে। সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে রান্নার গ্যাস সঙ্কট। গ্যাস-এর পাশাপাশি পেট্রোল-ডিজেলের সরবরাহেও প্রভাব পড়তে দেখা দেয়। এই অবস্থায় করোনাকালের কথা স্মরণ করিয়ে পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর জন্য দেশবাসীকে ফের বাড়ি থেকে কাজ করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত বিদেশ থেকে বহু জিনিস আমদানি করে। তার মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার ইত্যাদি বেশি রফতানি করতে হয়। হরমুজ প্রণালীর বন্ধের ফলে বিশ্বব্যাপী এই পণ্যগুলির…

