Bangladesh: বাংলাদেশে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪, আহত ২০!
সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নুল আবেদিন সাংবাদিকদের জানান, ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৪ জন মারা গেছেন। এছাড়া ২০ জন আহত হয়েছেন।…

