Dance Bangla Dance Fame Dancer Death: মানসিক অত্যাচারের শিকার! উদ্ধার ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ…
মনোজ মন্ডল: গাইঘাটায় ঘর থেকে নাবালিকা নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ডান্স বাংলা ডান্সে অংশগ্রহণ করেছিলেন তিনি। জনপ্রিয়তাও পেয়েছিলেন। তারপর কী কারণে আত্মহত্যা করলেন তিনি? পরিবারের দাবি, স্থানীয় কিছু যুবক লাগাতার উত্যক্ত করত তাঁকে। সেই মানসিক অত্যাচারের কারণেই আত্মহত্যা করেন। গাইঘাটা থানার চাঁদপাড়া বিডিও অফিস এলাকায় এদিন যেন হঠাৎই নামল শোকের ছায়া। স্থানীয় মানুষজন ও পরিবারের অভিযোগ বেশ কিছুদিন ধরেই স্থানীয় কয়েকজন যুবক বুলটন, বিট্টু, সুমন্ত সহ আরো বেশ কয়েকজন মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল ডান্স বাংলা ডান্স খ্যাত নাবালিকা…

