Daniel Balaji Death: সিনেমা জগতে শোকের ছায়া, মাত্র ৪৮ এ-ই প্রয়াত অভিনেতা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি (Daniel Balaji)। জানা গিয়েছে, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। শুক্রবার বুকে ব্যথার জন্য হাসপাতালে ভর্তি হন। মধ্যরাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকেরা জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স ৪৮ বছর। ড্যানিয়েল বালাজির শেষকৃত্য়ের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে পুরাসাইওয়ালকামের বাসভবনে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর ফ্যানেরা। তামিল চলচ্চিত্রে শিল্পের জন্য একটি বড় ধাক্কা। ড্যানিয়েল বালাজি অভিনয় জগতে ভিলেন চরিত্রের জন্য…

