পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
নয়াদিল্লি: নিজের আলাদা দেশ তৈরি করলেন যুবক। নিজেকে সেই দেশের প্রেসিডেন্টও ঘোষণা করলেন তিনি। এবার তাঁকে পুরস্কৃত করল রাষ্ট্রপুঞ্জ। এখনও পর্যন্ত খাতায় কলমে পৃথক দেশ হিসেবে স্বীকৃতি মেলেনি। তবে সবরকম চেষ্টাচরিত্র চালিয়ে যাচ্ছেন ওই যুবক। স্বীকৃতি মিললে সেটি হবে পৃথিবীর দ্বিতীয়তম ক্ষুদ্র দেশ। ব্রিটেনের বাসিন্দা ২১ বছর বয়স ড্যানিয়েল জ্যাকসন নিজের পৃথক দেশ তৈরি করেছেন। নিজের দেশের নাম রেখেছেন Free Republic of Verdis (ভারডিস). তবে ২১ বছর বয়সে নয়, মাত্র ১৪ বছর বয়সেই পৃথক দেশ তৈরির কথা প্রথম…

