সব অন্ধকার, শূন্যে ভাসছিলেন তিনি, হৃদরোগে আক্রান্ত হয়ে ১৭ মিনিট মৃত, ফিরে এসে তরুণী বললেন…
নয়াদিল্লি: শরীরচর্চা করতে জিমে গিয়েছিলেন। সেখানে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলেন মহিলা। লুটিয়ে পড়লেন মাটিতে। টানা ১৭ মিনিট শরীরে প্রাণ ছিল না তাঁর। কিন্তু শেষ পর্যন্ত বেঁচে উঠলেন। কিন্তু ওই ১৭ মিনিট কোনো উজ্জ্বল আলোও দেখেননি তিনি, স্বর্গোদ্যানেও পৌঁছে যাননি। বরং ওই ১৭ মিনিট কী ঘটছিল, তার একেবারে অন্যরকম বিবরণ দিলেন তিনি। ৪১ বছর বয়সি ভিক্টোরিয়া টমাস ইংল্যান্ডের গ্লস্টারের বাসিন্দা। পরিবারে কারও হৃদরোগের সমস্যা ধরা পড়েনি আগে। Mirror-কে দেওয়া সাক্ষাৎকারে কয়েক বছর আগের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, সেই সময়…

