ভারতে তৈরি হবে ফ্যালকন ২০০০, দাসোর সঙ্গে গাঁটছড়া রিলায়েন্সের, ‘মেক ইন ইন্ডিয়া’র জয়জয়কার
Reliance Dassault Deal : এবার ভারতে তৈরি হবে Falcon 2000 কমার্শিয়াল প্লেন। ‘মেড ইন ইন্ডিয়া’ (Make In India এই) বিমান তৈরি করতে ফ্রান্সের দাসোর (France Dassault Aviation) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার (Reliance Infrastructure)। কোম্পানি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় সামরিক ও বাণিজ্যিক বিমান তৈরি লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের কোম্পানি। কবে ভারতে তৈরি প্রথম বিমান Dassault জানিয়েছে, 2028 সালের মধ্যে কর্পোরেট ও সামরিক ব্যবহারের জন্য প্রথম ভারতে তৈরি জেট সরবরাহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। ভারতীয় ও আন্তর্জাতিক উভয় বাজারে ক্রমবর্ধমান…
