Mamta Kulkarni: ৯০-এর দশকের তারকা দেশ ছেড়েছিলেন, নাম জড়ায় দাউদের সঙ্গে! এখন কী করেন?
Mamta Kulkarni: মমতা কুলকার্নিকে মনে আছে? এক সময় বলিউডে রাজত্ব করেছিলেন। এখন কোথায় তিনি? ৯০-এর দশকের বলিউডের গ্ল্যামার কুইন মমতা কুলকার্নি আবারও খবরের শিরোনামে। ২০২৫ সালে ভারতে ফিরে আসা, মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ থেকে শুরু করে পুরনো বিতর্ক– সব মিলিয়ে তাঁর জীবন যেন এক নাটকীয় গল্প। জেনে নেওয়া যাক ৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তাঁর জীবনের উত্থান-পতনের কাহিনি। ১৯৯২ সালে বলিউডে পা রাখেন মমতা কুলকার্নি। অল্প সময়েই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। সুপারস্টারদের সঙ্গে কাজকরণ অর্জুন, সবসে বড়া খিলাড়ি, বাজি-র মতো হিট…

