Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ঝগড়ার মধ্য়েই স্ত্রীকে অ্য়াসিড ছু়ড়লেন স্বামী! ডেবরার ঘটনায় হতবাক প্রতিবেশীরা
ঝগড়ার মধ্য়েই স্ত্রীকে অ্য়াসিড ছু়ড়লেন স্বামী! ডেবরার ঘটনায় হতবাক প্রতিবেশীরা

দিগ্বিজয় মাহালি, ডেবরা: অজ্ঞাতপরিচয় কোনও দুষ্কৃতী নয়, নিজের স্ত্রীকেই অ্য়াসিড ছুড়ে মারলেন স্বামী! চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ডেবরার হামিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতির মধ্য়ে প্রায়শই অশান্তি হত। শুক্রবারও দু’ জনের মধ্য়ে বচসা শুরু হয়। তখনই আচমকা স্ত্রীকে অ্য়াসিড ছুড়ে মারেন অভিযুক্ত। ঘটনার খবর পেয়েই আক্রান্তকে উদ্ধার করতে আসে ডেবরা থানার পুলিশ। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্য়দিকে অভিযুক্ত স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ।…

Read More