Zombie Deer Disease: হাড় চিবোলেই বিপদ! বিশ্বের নতুন ত্রাস 'জম্বি ডিয়ার' রোগ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা আতঙ্কের মধ্যেই বিশ্বজুড়ে নয়া শঙ্কা। বিশেষজ্ঞদের দুশ্চিন্তার কারণ এবার ‘জম্বি ডিয়ার ডিজিজ’ ওরফে ক্রনিক ওয়েস্টিং ডিজিজ। নভেম্বর মাসে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ওয়াইমিং-এ পাওয়া একটি হরিণের মৃতদেহ পরীক্ষা করে এই রোগের হদিশ পায়। তারপর থেকেই ভাইরাসে ঘটিত এই রোগ নিয়ে আশঙ্কায় বিজ্ঞানীরা। প্রাণঘাতী এই রোগে আক্রান্ত কোনও মানুষের উদাহরণ এখনও পাওয়া না গেলেও মানুষকে সতর্ক করছেন গবেষকরা। বিশ্বের একটা বড় অংশের মানুষের প্রিয় হরিণের মাংস। আর সেই মাংস থেকেই ক্রমশ ক্ষয়কারী অসুখ বা ক্রনিক ওয়েস্টিং ডিজিজ ছড়িয়ে পড়বে মানুষের…

