গোপালগঞ্জে চালু হল DEF ফুয়েল সেন্টার! ডিজেল একজস্ট ফ্লুইডের মজাটা কোথায় জানেন?
বিহার: এবার সমস্যা সমাধান হবে গাড়িচালকদের, ঝামেলা কমবে ট্রাকচালকদেরও। বিহারের গোপালগঞ্জ জেলায় চালু হল ইউরিয়া DEF ফুয়েল সেন্টার। জানা গিয়েছে, জেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে, ২৭ নম্বর জাতীয় সড়কে এই কেন্দ্র চালু হয়েছে। গোপালগঞ্জে এই প্রথম এই পরিষেবা চালু হয়েছে। DEF বা ‘ডিজেল একজস্ট ফ্লুইড’ হল এক ধরনের রাসায়নিক যা BS-4 এবং BS-6-এর মতো ভারী মোটরের গাড়িতে ব্যবহৃত হয়। তাতে অনেক সুবিধা হয়। ইউরিয়া ও ডিওনাইজড জল মিশিয়ে এই রাসায়নিক তৈরি করা হয়।…

