এয়ারপোর্টে হার্ট অ্যাটাক! মহিলা ডাক্তারের জন্য বেঁচে গেলেন বৃদ্ধ; ভাইরাল ভিডিও
দিল্লি: চিকিৎসকরা মানুষের প্রাণরক্ষা করেন, সেটা আরও একবার প্রমাণিত হল দিল্লি বিমানবন্দরের একটি ঘটনায়। আসলে ওই বিমানবন্দরের টার্মিনাল ২-এ এক প্রবীণ নাগরিকের হার্ট অ্যাটাক হয়েছিল। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন ঘটনাস্থলে উপস্থিত এক চিকিৎসক। আর তাঁর তৎপরতার জেরে প্রাণ বেঁচেছে ৬০ বছর বয়সী ওই বৃদ্ধের। গোটা ঘটনাই ধরা পড়েছে ভিডিও-য়। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও-য় দেখা যাচ্ছে, অচৈতন্য হয়ে গিয়েছিলেন ওই বৃদ্ধ। এমনকী তাঁর হৃদস্পন্দনও পাওয়া যাচ্ছিল না। সঙ্গে সঙ্গে আসরে অবতীর্ণ হন ডা. প্রিয়া। কার্ডিওপালমোনারি…

