ফিরল ২০১৫-র ভয়াবহ স্মৃতি, পর পর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল
নেপাল: পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। প্রথম ভূমিকম্পটি হয় মঙ্গলবার দুপুর ২টো ২৫ মিনিটে। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। দ্বিতীয় ভূমিকম্প হয় মঙ্গলবার দুপুর ২টো ৫১ মিনিটে। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, নেপালে ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে, মাটির পাঁচ কিলোমিটার গভীরে। জানা যায়, টানা ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় নেপালে। নেপালের ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে দিল্লি। আজ, মঙ্গলবার দুপুরে রাজধানী দিল্লির একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। দিল্লি,…

