চিকেন স্যুপ থেকে ব্রকলি স্যুপ, হোমমেড স্যুপ দিবসে জেনে নিন রেসিপিগুলি
শীতের দিনে কিংবা বর্ষায় সন্ধ্যেবেলা চিকেন ভেজিটেবিল স্যুপে চুমুক দিতে আমরা সকলেই ভালোবাসি। একদিক থেকে যেমন পুষ্টিকর, তেমনি স্বাস্থ্য সচেতন এই ঘরোয়া স্যুপ। আজ অর্থাৎ ৪ ফেব্রুয়ারি ভারত জুড়ে পালিত হয় ন্যাশনাল হোমমেড স্যুপ ডে। অর্থাৎ ঘরে তৈরি এই সুস্বাদু স্যুপের উপকারিতা, স্বাদ উদযাপনের দিনটি আজ। আমরা নানানভাবে এই স্যুপ তৈরি করতে পারি বাড়িতে। কখনও চিকেন স্যুপ হিসেবে আমরা খেতে পারি কিংবা চিকেন না থাকলেও বিভিন্ন শাকসবজি, পেঁয়াজ, রসুন, টমেটো, মরিচ ইত্যাদি সহযোগে আমরা বানিয়ে ফেলতে পারি ঘরোয়া স্যুপ।…

