১৬ বছরের মেয়ের কোম্পানি, মূল্য এখন ৩ কোটি টাকা! অবাক হবেন শুনে
কলকাতা: ১৬ বছর বয়সী ভারতীয় তরুণী প্রাঞ্জলি অবস্তি তাঁর এআই স্টার্টআপ- Delv.AI-এর মাধ্যমে প্রযুক্তি বিশ্বে ঝড় তুলেছেন৷ মিয়ামি টেক উইকের একটি ইভেন্টের সময়, প্রাঞ্জলি অবস্তি জানিয়েছেন যে তিনি ২০২২ সালের জানুয়ারিতে তাঁর কোম্পানি Delv.AI প্রতিষ্ঠা করেছিলেন। এর পর সফল ভাবে নিজের কোম্পানি চালিয়ে প্রায় ৩.৭ কোটি টাকা সংগ্রহ করেছেন। Delv.AI-এর LinkedIn প্রোফাইল ইতিমধ্যে ১০ জন কর্মীকে নিযুক্তও করেছে। অনুষ্ঠানে নিজের কোম্পানির কথা বলতে গিয়ে প্রাঞ্জলি তাঁর বাবাকে নিজের রোল মডেল হিসেবে বেছে নিয়েছেন। স্কুলে কম্পিউটার বিজ্ঞান শেখার পর তাঁর…

