‘আগে আমরা গুলি চালাব,পরে আলোচনা’,গ্রিনল্যান্ড-বিতর্ক ট্রাম্পকে এবার পাল্টা হুঁশিয়ারি ডেনমার্কের
‘আমাদের অবশ্যই গ্রিনল্যান্ড দরকার।’ দিনকয়েক আগেই স্পষ্ট ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক পদক্ষেপের কথাও ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আবহে এবার পাল্টা হুঁশিয়ারি দিল ডেনমার্ক। কেউ ডেনমার্ক আক্রমণ করতে এলে সেনা সঙ্গে সঙ্গে লড়াই শুরু করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা না করেই গুলি চালাবে। স্পষ্ট জানিয়ে দিল ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রক। স্থানীয় সংবাদপত্র বার্লিংস্কের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫২ সালের নির্দেশনা, যা ঠান্ডা যুদ্ধের সময়কার, তাতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, যদি কোনও বিদেশি বাহিনী ড্যানিশ ভূখণ্ডের জন্য হুমকির কারণ…

