Denmark Shooting: রক্তাক্ত ডেনমার্ক, শপিং মলে এলোপাথাড়ি গুলিতে মৃত ৩
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডেনমার্কের কোপেনহেগন-এর (Copenhagen) শপিং মলে এলোপাথাড়ি গুলি (shooting)। ফিল্ড শপিং মলের কাছে পর পর গুলির ঘায়ে জখম হয়েছে প্রায় ৭ জন সাধারণ নাগরিক। গুলি চালানোর ঘটনায় নিহত ৩ এবং জখম হয়েছেন একাধিক। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ড্যানিস পুলিস। এই গুলি চালনার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ড্যানিস পুলিস জানিয়েছে, ২২ বছর বয়সী এক ড্যানিস যুবককে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে। জানান হয়েছে, এখনও পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে এই…

