দিনে ক’ঘন্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্রথম দেবদত্তা যা বললেন
প্রথম স্থান অধিকার করেছিলেন ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায়। এবার ২০২৫ সালের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফের সেই প্রথম স্থানেই দেখা পাওয়া গেল দেবদত্তার। কাটোয়ার দেবদত্তার সারা দেশের ২৪ জন টপারের মধ্যে একজন। প্রসঙ্গত, গোটা দেশের সাড়ে ১৪ লক্ষ পড়ুয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন ২৪ জন। তাদের মধ্যে ২২ জনই ছাত্র। বাকি দুজন ছাত্রী — পশ্চিমবঙ্গের দেবদত্তা মাঝি ও অন্ধ্রপ্রদেশের মানোগনা গুথিকোন্ডা। প্রাপ্ত নম্বর ১০০ পার্সেন্টাইল প্রসঙ্গত, ২০২৫ সালের দুই ভাগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজিত হলেও দ্বিতীয় পরীক্ষায়…

