Durga Puja| Bangladesh: ঢাকা রামকৃষ্ণ মিশনে সেনাকর্তা, বন্ধ হওয়া কুমারী পুজো নিয়ে বড় সিদ্ধান্ত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে পুজোর কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। প্রতিটি পুজো প্যান্ডেলে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলে আগেই জানিয়েছে পুলিস। এর পাশাপাশি বড় খবর হল ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে বন্ধ হয়ে যাওয়া কুমারী পুজো এবার হচ্ছে। শনিবার রামকৃষ্ণ মিশনের মহারাজ পূর্ণাতানন্দ মহারাজের সঙ্গে সেনা প্রধান ওয়াকর উর জামানের তরফে সাক্ষাত করেন ডেপুটি সেনা প্রধান। রামকৃষ্ণ মিশনকে অনুরোধ করা হয় কুমারী পুজো যেন বন্ধ না হয়। তার পরই মহাষ্টমীতে কুমারী পুজো হওয়ার কথা ঘোষণা…

