বিশ্বের প্রথম AI মন্ত্রী আলবেনিয়া সংসদে! বিরোধীদের তুলোধোনা করে কী বলল?
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত মন্ত্রী ডিয়েলা এই প্রথম আলবেনিয়ার সংসদে বক্তব্য রাখল। বৃহস্পতিবার এই যন্ত্র-মন্ত্রী প্রথম বক্তব্যতেই নিজের ভূমিকা স্পষ্ট করে দেয় উপস্থিত সকল সাংসদদের কাছে। এআই-চালিত মন্ত্রীকে বলেন, সে সংবিধানের জন্য মোটেই বিপজ্জনক নয়। বরং ক্ষমতায় যারা রয়েছেন অর্থাৎ সংসদে উপস্থিত সাংসদদের অমানবিক সিদ্ধান্তই আসল বিপদ। ডিয়েলা বিশ্বের প্রথম এআই মিনিস্টার বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মন্ত্রী। আলবেনিয় ভাষায় ডিয়েলা শব্দের অর্থ সূর্য। নিজের বক্তৃতায় ডিয়েলা বলেন, তাঁর কাজ মানুষকে হঠিয়ে তাদের জায়গা দখল করা নয়। বরং মানুষকে সাহায্য করা। ওই…


