কবে বাংলাদেশে ফেরানো হবে শেখ হাসিনাকে? এবার অবস্থান জানাল ভারত
নয়াদিল্লি: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে এবার বড় বিবৃতি ভারতের। দিল্লির তরফে জানিয়ে দেওয়া হল, হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে কোনও সময়সীমা বেঁধে দেওয়া যাবে না। আইনি প্রক্রিয়ার মাধ্য়মে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ বিবেচনা করে দেখা হচ্ছে এই মুহূর্তে। (Sheikh Hasina Extradition) সংরক্ষণবিরোধী আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করলে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন হাসিনা। ২০২৪ সালের অগাস্ট থেকে ভারতেই রয়েছেন তিনি। হাসিনাকে দেশে ফেরাতে ইতিমধ্যেই একাধিক বার আবেদন জানিয়েছে বাংলাদেশ। তবে ভারতের তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে কিছু জানানো…

