১৭ বিরোধী নেতার বিরুদ্ধে পালটা বেআইনি সম্পত্তির জনস্বার্থ মামলা হল হাইকোর্টে
রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা শুনানি এগনোর জন্য বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন ফিরহাদ – জ্যোতিপ্রিয়রা। আর সেদিনই রাজ্যের বিরোধী নেতাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে দায়ের হল পালটা মামলা। ১৭ জন বিরোধী নেতার বিরুদ্ধে অনা হয়েছে অভিযোগ, বাম – কংগ্রেস – বিজেপি সব দলের নেতাদের নাম রয়েছে সেই তালিকায়। ২০১৭ সালে রাজ্যের শাসকদলের ১৯ জন নেতামন্ত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছিল আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির জনস্বার্থ মামলা। সম্প্রতি সেই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ…

