Bengal Education: সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে ডোম সম্প্রদায় থেকে বাংলা সাহিত্যে প্রথম PhD, কুর্নিশ বিকাশ কালিন্দী!
Bengal Education: সামাজিক বাধাকে অতিক্রম করে ডোম সম্প্রদায়ের গ্রামের প্রথম বাংলায় পিএইচডি, বিকাশ কালিন্দীর সংগ্রামের গল্প! বিকাশ কালিন্দীর সাফল্যে গর্বিত জঙ্গলমহল পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ছেলেবেলা থেকেই সামাজিক নানান বাধার সম্মুখীন হয়ে বড় হয়ে ওঠা। বাপ ঠাকুরদা কখনও বিদ্যালয়ের গণ্ডি পেরোননি। ডোম সম্প্রদায়ের সেই পরিবারের ছেলে হয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছিলেন বিকাশ কালিন্দী। আর সেই স্বপ্নই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিল। এই প্রথমবার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে ডোম সম্প্রদায় থেকে বাংলা সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পুরুলিয়ার ভূমিপুত্র বিকাশ কালিন্দী। ’বঙ্কিমচন্দ্র…

