Archana Singh: পেশায় ডাক্তার, নেশায় শ্যুটার! জাতীয় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেলেন সাতচল্লিশের অর্চনা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে, ইচ্ছা থাকলে উপায় নেই। কথাটা যে ভুল নয়, তা প্রমাণ করে দিলেন বছর সাতচল্লিশ অর্চনা সিং। জাতীয় চ্যাম্পিয়নশিপে শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন এসএসকেএম হাসপাতালে রেডিওলজির এই অধ্যাপক চিকিত্সক। তাও আবার টানা ২ বার! ছাত্রীর সাফল্যে উচ্ছ্বসিত বাংলায় অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকার। তাঁর অ্যাকডেমিতেই অনুশীলন করেন অর্চনা। ফেসবুক পোস্টে জয়দীপ লিখেছেন, অর্চনা সিং প্রশংসার দাবিদার। চিকিত্সকের ব্য়স্ততা সামলেও অনুশীলন চালিয়ে যাওয়া মোটেও সহজ নয়। সাতচল্লিশ বছর বয়সেও তাঁর নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণা দেয়। জাতীয় চ্য়াম্পিয়নশিপের…
